ভিকারুননিসায় অফলাইন-অনলাইন ক্লাস চালুর নোটিশ

· Prothom Alo

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে তিন দিন অফলাইন ও তিন দিন অনলাইনে ক্লাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে। শুধু কলেজ শাখায় অনলাইন–অফলাইন ক্লাস চলবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

নোটিশে বলা হয়েছে, রোববার (১২ এপ্রিল ২০২৬) থেকে তিন দিন অফলাইন (সশরীর) (শনি, সোম ও বুধবার) এবং তিন দিন অনলাইন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ক্লাস কার্যক্রম চলবে।

রাজধানীতে বেইলি রোডে দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শাখা। এ ছাড়া ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরায় তিনটি শাখা রয়েছে।

নোটিশে বলা হয়, কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অনলাইন ক্লাসের রুটিন এবং ক্লাসে যুক্ত হওয়ার লিংক নিজ নিজ শ্রেণি শিক্ষকের মাধ্যমে ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে নোটিশে বলা হয়।

চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা

গত বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মতো ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরীক্ষামূলকভাবে এই শিক্ষা কার্যক্রমের আওতায় শনি, সোম ও বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীর ক্লাস হবে। আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বিশ্বের শীর্ষ ১০ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোনগুলো

বৈশ্বিক জ্বালানিসংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার কথা বিবেচনায় পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীর—এই মিশ্র (ব্লেন্ডেড) পদ্ধতির শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Read at source