ইয়ামালের রেকর্ডের দিনে শিরোপার সুবাস, বার্সা কোচ বললেন ‘এখনও কাজ বাকি’

· Prothom Alo

রিয়াল মাদ্রিদ কোচ আলভালো আরবেলোয়ার আগের দিনের মন্তব্যের পুনরাবৃত্তিই যেন করলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শনিবার রাতে এসপানিওলের বিপক্ষে ম্যাচের পর ফ্লিক বলেছেন, ‘যতক্ষণ না সব শেষ হচ্ছে, ততক্ষণই আমাদের সেরাটা খেলে যেতে হবে।’ এর আগে জিরোনার বিপক্ষে ম্যাচের পর রিয়াল কোচ বলেছিলেন ‘যে দিন গাণিতিকভাবে শেষ হবে, সেদিনই আমি মেনে নেব।’

দুই কোচের মূল কথা একই থাকলেও তারা এই মুহূর্তে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে। লা লিগার শিরোপা লড়াইয়ে কয়েক সপ্তাহ ধরেই ইঁদুর-বিড়াল দৌড় চলছিল রিয়াল-বার্সার। তবে দুই দিনের মধ্যে ব্যবধান প্রায় অনতিক্রম্য হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ জিরোনার সঙ্গে ১-১ ড্র করার পর বার্সেলোনা এসপানিওলকে হারিয়েছে ৪-১ গোলে। পয়েন্ট তালিকায় ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ায় বার্সা এখন শিরোপার সুবাস পাচ্ছে।

Visit somethingsdifferent.biz for more information.

ক্যাম্প ন্যুর ম্যাচটি ছিল লামিনে ইয়ামালের জন্য মাইলফলকের। লা লিগা ইতিহাসের সবচেয়ে কমবয়সী হিসেবে ১০০তম ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস শততম লা লিগা ম্যাচ খেলেছিলেন ১৯ বছর ২৮৪ দিন। তাঁর চেয়ে এক বছরের কম সময় নিয়ে ১৮ বছর ২৭২ দিনে এক শ স্পর্শ করেছেন ইয়ামাল।

উদ্‌যাপনে ইয়ামালকে কাঁধেই তুলে নিলেন রাশফোর্ড

বয়সের দিক থেকে স্প্যানিশ ফুটবলে বেশ কটি রেকর্ড গড়ে ফেলা ইয়ামাল এসপানিওলের বিপক্ষে গোলও করেছেন। ম্যাচের ৮৭ মিনিটে করা গোলটি ছিল তাঁর দলের তৃতীয়। দুই মিনিট পর মার্কাস রাশফোর্ড করেন বার্সেলোনার চতুর্থ গোল। এর আগে প্রথমার্ধের ৯ ও ২৫ মিনিটে বার্সাকে জোড়া গোল করে এগিয়ে দেন ফেরান তোরেস। ওই দুটি গোলেই ছিল ইয়ামালের অ্যাসিস্ট। সব মিলিয়ে লিগে ১০০ ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট সংখ্যা ২৯টি করে।

রিয়ালের দুর্দশা আরও বাড়ল, রেফারিং নিয়ে প্রশ্ন কোচের

এসপানিওলকে হারানোর মাধ্যমে পয়েন্ট তালিকায় বার্সেলোনা শীর্ষস্থান সুসংহত করেছে ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে। মৌসুমে আর মাত্র ৭ ম্যাচ বাকি থাকায় এখনই বার্সেলোনার হাতে শিরোপা দেখছেন অনেকে। তবে ম্যাচশেষে বার্সা কোচ ফ্লিক বললেন বর্তমানে থাকতে, ‘আমাদের কাজ এখনও শেষ হয়নি। নয় পয়েন্টে এগিয়ে থাকা ভালো। ভালো লাগছে। তবে জিতে গেছি মানসিকতা রাখা ঠিক হবে না। যতক্ষণ না সব শেষ হচ্ছে, ততক্ষণই আমাদের সেরাটা খেলে যেতে হবে।’

এস্পানিওলের বিপক্ষে চারবার গোল উদ্‌যাপন করেছে বার্সেলোনা

লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল সেলতা ভিগোর বিপক্ষে। তার আগে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে বড় চ্যালেঞ্জ ফ্লিকের সামনে। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সা, এবার তাদেরই মাঠে যেতে হবে আরও বড় ব্যবধানে জেতার লক্ষ্যে।

দুই কারণে ব্রাজিলের ফুটবল জৌলুশ হারিয়েছে: রোমারিও

Read at source