যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম কমল

· Prothom Alo

যুক্তরাষ্ট্র ও ইরান শর্ত সাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে—এ খবরে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। শেয়ারবাজারে সূচকের উত্থান হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে আজ বুধবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে যায়, যদিও যুদ্ধের আগের পরিস্থিতির তুলনায় তা এখনো বেশি। যুদ্ধ শুরুর আগে জ্বালানি তেলের দাম ছিল ব্যারেলপ্রতি গড়ে ৭০ ডলার।

Visit asg-reflektory.pl for more information.

Read at source