১০০টি এক কথায় প্রকাশ

· Prothom Alo

বাংলা: এক কথায় প্রকাশ

প্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী, ১৫ এপ্রিল পরীক্ষা শুরু হবে। বাংলা বিষয়ে ১৩ নম্বর প্রশ্ন থাকবে এক কথায় প্রকাশ করার ওপর। ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। নম্বর থাকবে ১ করে মোট ৫।

Visit rouesnews.click for more information.

 

১. যা হবেই — অবধারিত।

২. শত্রু দিয়ে বেষ্টিত — অবরুদ্ধ।

৩. নিজে অনেক বড় কেউ এ রকম মনে করা যে — অহংকার।

৪. সাদাসিধে যে — অনাড়ম্বর।

৫. অসীম সাহস আর অদম্য শক্তি — অমিত তেজ।

৬. আচ্ছন্ন হয়ে পড়া — অভিভূত।

৭. তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা — অসি চালনা।

৮. যার মূল্য নির্ধারণ করা যায় না — অমূল্য।

৯. ছাউনি দিয়ে — আচ্ছাদন।

১০. নিজের জীবন উত্সর্গ করেছেন যিনি — আত্মদানকারী।

১১. সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার — আত্মসমর্পণ।

১২. আবর্জনা ফেলার জায়গা — আস্তাকুঁড়।

১৩. বসবাসের জায়গা — আস্তানা।

১৪. সারা শরীরে — আষ্টেপৃষ্ঠে।

১৫. প্রতিমুহূর্ত অপেক্ষা করা — উদ্‌গ্রীব।

১৬. দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমি — উপত্যকা।

১৭. নদী ও সাগরের ঢেউ — ঊর্মি।

১৮. যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন — ঐতিহাসিক।

১৯. যে কাহিনি কল্পনা করে লেখা হয় — কল্পকাহিনি।

২০. জেলখানা বা কারাগারে আটক রাখা — কারারুদ্ধ।

২১. একধরনের ছোট্ট সাদা ঝিনুক — কড়ি।

২২. পাখির ডাকাডাকির আওয়াজ — কিচিরমিচির।

২৩. মূল্য দিয়ে যে গোলাম কেনা হয়েছে — ক্রীতদাস।

২৪. রাজার ছেলে — রাজকুমার।

২৫. মাথা নত করে অভিবাদন করা — কুর্নিশ।

২৬. হাতে পরার গয়না — কাঁকন।

২৭. অনেক মানুষের শোরগোল — কোলাহলকল।

২৮. সৈনিকদের অস্থায়ী ঘাঁটি — ক্যাম্প।

২৯. কাঠের তৈরি খাট — খাটিয়া।

৩০. শরীরের কাটা স্থান — ক্ষত।

৩১. গপগপ করে — গপগপিয়ে।

৩২. অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা — গণহত্যা।

৩৩. হুংকার দিয়ে ওঠা — গর্জে ওঠা।

৩৪. সংসারী লোক — গেরস্ত।

৩৫. হাঁসজাতীয় পাখি — চকাচকি।

৩৬. অল্প অল্প ব্যথা — চিনচিন।

৩৭. যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করে — জনপদ।

৩৮. একগুঁয়ে কোনো কাজ করতে নাছোড়বান্দা — জেদি।

৩৯. যন্ত্রণা বোঝায়, এমন অনুভূতি — টনটন।

৪০. পাহারা দেওয়া — টহল।

৪১. কোনো বিশেষ বিষয় শিক্ষা দেওয়া — ট্রেনিং।

৪২. একধরনের নৌকা — ডিঙি।

৪৩. নদীর তীর— তট।

৪৪. আকাশের তারকারাজি — তারারা।

৪৫. খারাপ মেজাজ — তিরিক্ষি।

৪৬. প্রবল প্রতাপের সঙ্গে — দাপটে।

৪৭. প্রাচীরঘেরা সেনানিবাস — দুর্গ।

৪৮. যা কষ্টে ভেদ করা যায় — দুর্ভেদ্য।

৪৯. আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে — দিগন্ত।

৫০. শুয়ে আছে এমন — শায়িত।

৫১. রেখা দিয়ে আঁকা ছবি — নকশা।

৫২. গভীর রাত্রি — নিশিরাত।

৫৩. জনশূন্য স্থান — নির্জন।

৫৪. কোনোরকম বিচার–বিবেচনা ছাড়া — নির্বিচার।

৫৫. যে জমি উঁচু-নিচু নয় — সমতল ভূমি।

৫৬. একের সঙ্গে অন্যের — পরস্পর।

৫৭. পরের অধীন — পরাধীন।

৫৮. কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা — পর্যবেক্ষণ।

৫৯. নানা ধরনের পাখি — পাখপাখালি।

৬০. জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ — পাণ্ডিত্যপূর্ণ।

৬১. মাঠ, জনবসতি নেই, এমন বিস্তীর্ণ ভূমি — প্রান্তর।

৬২. দেশ চালায় যে — সরকার।

৬৩. বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসা — প্রতিধ্বনি।

৬৪. ভিন্ন দেশে যে বাস করে — প্রবাসী।

৬৫. গড়িয়ে গড়িয়ে চলা — প্রবাহিত হওয়া।

৬৬. উচ্চস্থান থেকে নিম্নস্থানে বেগে পতন — প্রপাত।

৬৭. পানি দিয়ে পরিষ্কার করা — প্রক্ষালন।

৬৮. একসঙ্গে শব্দ করা বা কথা বলা — সমস্বরে।

৬৯. প্রস্ফুটিত হয় যা — ফোটে।

৭০. সাদরে গ্রহণ — বরণ।

৭১. মারাঠা দস্যু — বর্গি।

৭২. চাকমাদের নববর্ষ উত্সব — বিজু।

৭৩. যা লোপ পেয়েছে — বিলুপ্ত।

৭৪. খেতে মজা নয় এমন — বিস্বাদ।

৭৫. খেতে মজা এমন — স্বাদ।

৭৬. হিংসাপূর্ণ দৃষ্টি — বিষ-নজর।

৭৭. সমুদ্রের তীরে বালুময় স্থান — বেলাভূমি।

৭৮. বাঁশ দিয়ে তৈরি কেল্লা — বাঁশের কেল্লা।

৭৯. অনেক মানুষের গলায় একসঙ্গে ভীষণ চেঁচামেচি — মহাকলরব।

৮০. মমতা আছে যে নারীর — মায়াবতী।

৮১. যিনি কোনো শিল্পকলার চর্চা করেন — শিল্পী।

৮২. মন্দ ভাগ্য যার — দুর্ভাগ্য।

৮৩. লড়াই করেছিল যে সেনা দল — মুক্তিবাহিনী।

৮৪. যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন — মুক্তিযোদ্ধা।

৮৫. মাটির তৈরি শিল্পকর্ম — মৃৎশিল্প।

৮৬. রক্ত দিয়ে লাল করা হয়েছে যা — রক্তরঞ্জিত।

৮৭. মনের ইচ্ছা — শখ।

৮৮. শক্তি আছে যার — শক্তিধর।

৮৯. রাখাইনদের নববর্ষ উত্সব — সাংরাই।

৯০. বাদশাহর পুত্র — শাহজাদা।

৯১. সারা বিশ্বে বিস্তৃত — বিশ্বজোড়া।

৯২. একত্রে অবস্থান — সমাবেশ।

৯৩. নিজের লোক — স্বজন।

৯৪. সোনালি রঙের বুনো লতা — স্বর্ণলতা।

৯৫. ভালো ভাগ্য — সৌভাগ্য।

৯৬. বিভিন্ন জিনিস — সম্ভার।

৯৭. লোভ আছে যার — লোভী।

৯৮. শত অব্দের সমাহার — শতাব্দী।

৯৯. প্রশস্ত মন যার — উদার।

১০০. সহ্য ক্ষমতা রয়েছে যার — সহিষ্ণু।

  • মোস্তাফিজুর রহমান, শিক্ষক
    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

Read at source