মটর ফুলে রয়েছে দ্বিগুচ্ছ পরাগদণ্ড
· Prothom Alo

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
Visit mchezo.co.za for more information.
অধ্যায়–১১
১. এইচআইভি ভাইরাসের আক্রমণে রোগীর দেহে কী কমে যায়?
ক. ভিটামিন খ. প্রোটিন
গ. রোগ প্রতিরোধক্ষমতা
ঘ. শর্করা
২. কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে?
ক. মটর খ. জবা
গ. শিমুল ঘ. সূর্যমুখী
৩. জনন কোষ হলো—
i. শুক্রাণু ii. ডিম্বাণু
iii. DNA
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. সরাসরি জননকাজে অংশগ্রহণ করে—
ক. পুংস্তবক খ. পুংজনন কোষ
গ. পোলেন টিউব ঘ. পুংদণ্ড
৫. গর্ভযন্ত্রে কয়টি সহকারী কোষ থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৬. ভ্রূণথলির কেন্দ্রের কোষটিকে কী বলে?
ক. ভিত্তি কোষ খ. গর্ভযন্ত্র
গ. অ্যাপিক্যাল কোষ ঘ. অমরা
৭. জাইগোটের বিভাজন কীভাবে ঘটে?
ক. অনুপ্রস্থে খ. অনুদৈর্ঘ্যে
গ. সমান্তরালে ঘ. বৃত্তীয়ভাবে
৮. ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে কী বলে?
ক. ভিত্তি কোষ খ. গর্ভযন্ত্র
গ. অ্যাপিক্যাল কোষ ঘ. অমরা
৯. গৌণ নিউক্লিয়াস থেকে কী সৃষ্টি হয়?
ক. সস্যটিস্যু খ. বীজত্বক
গ. অমরা ঘ. ফল
১০. জাইগোটের ক্রোমোজোমের সংখ্যা কীরূপ?
ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড
গ. ট্রিপ্লয়েড ঘ. বাইলয়েড
১১. HIV ভাইরাসের আকৃতি কীরূপ?
ক. সমান্তরাল খ. গোলাকার
গ. সূত্রাকার ঘ. লম্বা
১২. কোনটি ট্রিপ্লয়েড?
ক. ভ্রূণ খ. জাইগোট
গ. কোষ ঘ. সস্যটিস্যু
১৩. গর্ভমুণ্ডের কাজ কী?
ক. নিষেকে সাহায্য করা
খ. ফল উৎপাদন করা
গ. বীজ উৎপাদন করা
ঘ. কীটপতঙ্গকে আকৃষ্ট করা
সঠিক উত্তর
১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. খ ৬. গ ৭. ক ৮. ক ৯. ক ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা