নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো আমাদের সবার দায়িত্ব
· Prothom Alo

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুর বন্ধুসভা। ২৬ মার্চ সকালে গাজীপুর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত বন্ধুসভার বন্ধুরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপদেষ্টা কবি মাধব চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এই দেশপ্রেম ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা।’
Visit fish-roadgame.online for more information.
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘স্বাধীনতার এই মহান দিনে আমরা বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তাঁদের আদর্শ ধারণ করেই আমরা একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।’
মহান স্বাধীনতা দিবসে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে গাজীপুর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ।সহসভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু ইতিহাস নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানানো আমাদের সবার দায়িত্ব।’
বন্ধু অন্তি মজুমদার বলেন, ‘সংস্কৃতি ও চেতনার মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের আদর্শকে ছড়িয়ে দিতে চাই, যাতে তরুণসমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য তাসনিম মকবুল, বন্ধু বৃষ্টি আক্তার, ফাতেমা আক্তার, আইনজীবী মাহমুদুল হাসানসহ অন্য বন্ধুরা। শেষে বন্ধুরা শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।