আর্চারির এশিয়া কাপে রুপা জয় নিশ্চিত করল বাংলাদেশ
· Prothom Alo

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া কাপ আর্চারিতে রুপা নিশ্চিত করেছে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। আজ সেমিফাইনালে ভুটানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩২-২২৮ স্কোরের ব্যবধানে জেতে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের দল।
এই জয়ে ফাইনালে ওঠা বাংলাদেশ দল সোনার পদক জয়ের লড়াইয়ে ভিয়েতনামের মুখোমুখি হবে। ফাইনালে হারলেও রুপার পদক পাবে বাংলাদেশ।
Visit palladian.co.za for more information.
২০২১ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়া কাপের লেগ ওয়ানেও রুপা জিতেছিল বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল। সেবার বাংলাদেশ সোনার পদক জয়ের লড়াইয়ে হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
কম্পাউন্ড পুরুষ দল ভালো করলেও নারী দল শেষ চারে ওঠার লড়াইয়ে হেরেছে থাইল্যান্ডের কাছে। যদিও প্রতিপক্ষের সঙ্গে বন্যা আক্তার, ঝুমা আক্তার, কুলসুম আক্তারদের স্কোরের তফাত মাত্র ১ পয়েন্টের। ২৩০ স্কোর করে থাইল্যান্ড পদকের লড়াইয়ে পৌঁছে যায়। বাংলাদেশ করে ২২৯।
রিকার্ভ পুরুষ দলও আলো ছড়িয়ে আটকে গেছে শেষ আটে। আবদুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার দল শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে শেষ আটে নাম লেখায়। কিন্তু আজ শেষ চারে ওঠার লড়াইয়ে তারা কাজাখস্তানের সামনে দাঁড়াতেই পারেনি, হেরে যায় ৬-০ স্কোরে।
হিটে সাতজনের মধ্যে পঞ্চম ইমরানুর