প্রবীণদের জীবন উপভোগ্য করে তোলে এই প্রতিষ্ঠান
· Prothom Alo

নিরাময়যোগ্য চিকিৎসা আর কাজ করছে না। জীবনের সময় ঘনিয়ে আসছে—এমন অবস্থায় প্রবীণ ব্যক্তির হসপিস সেবার প্রয়োজন হয়। এমন সময়ে প্রবীণ ব্যক্তির আকাশ, ফুল দেখার ইচ্ছা হতে পারে। ইচ্ছা হতে পারে পাখির কলতান শুনতে। তখন হসপিস সেন্টারের বিছানাকে ঠেলে নেওয়া হবে ছাদে। যতক্ষণ মন চায়, প্রবীণ ব্যক্তি প্রকৃতি উপভোগ করবেন। শেষজীবনকে এভাবে উপভোগ করবেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবীণ ব্যক্তিরা এমন নানান সুযোগ-সুবিধা পাচ্ছেন জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটালে (জেবিএফআরএইচ)।
Visit moryak.biz for more information.