বার কাউন্সিল পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৫৯৯, ফলাফল স্থগিত ২৩ জনের

· Prothom Alo

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী। গতকাল রোববার (১৫ মার্চ ২০২৬) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ মার্চ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন।

উত্তীর্ণ প্রার্থীরা এখন দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীন আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। উত্তীর্ণ প্রার্থীদের আইন পেশা শুরু করার জন্য ছয় মাসের মধ্যে তাঁদের নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

Visit asg-reflektory.pl for more information.

তথ্য মন্ত্রণালয়ে ৬৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১ এপ্রিল

ফলাফল স্থগিত ২৩ প্রার্থীর

প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় ৫ জন এবং হলফনামা জমা না দেওয়ায় ৩ জন প্রার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র/সনদ জমা না দিলে তাঁদের ফলাফল বাতিল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চাকরিতে নিয়োজিত থাকায় ১৫ জন প্রার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। তাঁদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে তিন মাসের মধ্যে নিজ নিজ চাকরি থেকে পদত্যাগ করে সরকারি রিলিজ অর্ডার বার কাউন্সিলে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফলাফল দেখুন এখানে

বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও

Read at source