শ্রীপুরে ভাড়া বাসায় গৃহবধূ খুন, অভিযুক্ত স্বামী পলাতক

· Prothom Alo

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে শারমিন আক্তার (৩৮) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ছুরি মেরে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় তিনি খুন হন।

Visit sweetbonanza-app.com for more information.

নিহত শারমিন আক্তার (রুমা) ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন এবং ভাড়া বাসায় থাকতেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তাঁর স্বামী অভিযুক্ত রতন মিয়া একই এলাকার মরম আলীর ছেলে। ঘটনার পর থেকেই রতন পলাতক।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে শারমিন ও রতনের বিয়ে হয়। এই দম্পতি শ্রীপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক কলহ চলছিল। আজ দুপুরে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রতন ধারালো ছুরি দিয়ে শারমিনকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read at source