ফরিদুল আলমের স্বপ্ন জাতীয় ফুটবল দলে খেলা

· Prothom Alo

দমদমিয়ার আলোর পাঠশালার প্রাক্তন ছাত্র ফরিদুল আলম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেও দেশের জন্য সুনাম বয়ে আনার স্বপ্ন দেখছেন। বর্তমানে লেদা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার, যার লক্ষ্য একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলা।

Visit iwanktv.club for more information.

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালা থেকে ২০২৩ সালে সফলভাবে পঞ্চম শ্রেণি পাস করে ফরিদুল। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সে। মা আমিনা বেগমের অসীম কষ্টে চলেছে তাদের সংসার এবং ফরিদুল আলমের পড়ালেখা। তারা মায়ের কষ্ট লাঘব করতে বিনা বেতনে পড়ালেখার সুযোগ নিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালা। বর্তমানে সে লেদা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র।

ফরিদুল আলমের ফুটবল প্রতিভা এখন গ্রামের মানুষের মুখে মুখে। তার খেলা দেখে এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে অনেক আশাবাদী। গ্রামের মানুষের প্রশংসার কথা শুনে দমদমিয়া আলোর পাঠশালার সিনিয়র শিক্ষক সৈয়দ নূর তার সাথে দেখা করেন। শিক্ষককে ফরিদুল জানায়, সে বড় হয়ে দেশের জন্য খেলতে চায়। ফরিদুল আলমের সরল স্বীকারোক্তি, ' আমি গরিব ঘরের ছেলে। জানি না আমার স্বপ্ন পূরণ হবে কিনা। তবে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। যদি আমি কারোর সাহায্য ও সহযোগিতা পাই, তাহলে ইনশাআল্লাহ আমার স্বপ্ন পূরণ হবে।' এলাকাবাসীও মনে করে, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ফরিদুল আলম ফুটবল খেলে একদিন এলাকা ও দেশের সুনাম অর্জন করতে সক্ষম হবে।

Read at source