সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮৮ পদের বড় নিয়োগ, আবেদন শেষ ১ মার্চ

· Prothom Alo

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৮৮টি শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। ১৪ থেকে ২০তম গ্রেডের ৫ ক্যাটাগরির পদে নিয়োগ পেতে আবেদন চলছে। আবেদনপ্রক্রিয়া শেষ হবে ১ মার্চ ২০২৬ তারিখে।

চাকরির বিবরণ—

১. পদের নাম: সার্ভেয়ার

Visit truewildgame.com for more information.

পদসংখ্যা: ০৯

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস।

বেতনস্কেল ও গ্রেড

১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

মেধা বনাম পুলিশি–গোয়েন্দা প্রতিবেদন: জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশেও কাটেনি ভেরিফিকেশন বৈষম্য

২. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ফায়ার সার্ভিস থেকে যেকোনো অফিসার্স বা অগ্নিনির্বাপণ–সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স।

বেতনস্কেল ও গ্রেড: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: ইঞ্জিন চালক

পদসংখ্যা: ১৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৯৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে চাকরির সুযোগ

৪. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৫২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৯৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)

পদসংখ্যা: ১০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সামরিক ও আধা সামরিক বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতনস্কেল ও গ্রেড: ৮২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

এআই/প্রথম আলো

আবেদনে বয়সসীমা—

১ মার্চ ২০২৬ তারিখে ১৮–৩২ বছর হতে হবে।

*১–৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম—

প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি—

১ থেকে ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৫ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

*অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

**আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

সৌদির কিং আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, পড়তে চাইলে জেনে নিন তথ্য

আবেদনের সময়সীমা—

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০টা।

নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা, শারীরিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা, বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো পরিবর্তন/সংশোধন (যদি থাকে) এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট –এ পাওয়া যাবে।

Read at source