রিমার্ক এইচবির কারখানায় পরিবেশকেরা, পেলেন সম্মাননা
· Prothom Alo
দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি কোম্পানি রিমার্ক এইচবি তাদের পরিবেশক পার্টনারদের নিয়ে সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত কোম্পানির কারখানায় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশকদের অংশগ্রহণে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
Visit salonsustainability.club for more information.
সভায় রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল আলম, হেড অব সেলস অপারেশনস আকিব সারোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এইচবি এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভা শেষে রিমার্ক এইচবির ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদানের জন্য শীর্ষ পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়।
রিমার্ক এইচবির চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, পরিবেশকদের যৌথ প্রচেষ্টার ফলে রিমার্ক হারল্যান বাংলাদেশের পণ্য দ্রুত ক্রেতাদের কাছে পৌঁছায় এবং ভবিষ্যতেও অথেনটিক পণ্য দেশের প্রতিটি কোনায় পৌঁছে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।