চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

· Prothom Alo

চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকাশ দাশ (৩০)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটেছে।

Visit xsportfeed.life for more information.

নিহত ব্যক্তির বড় ভাই সাগর দাশ আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আকাশ আগে একটি মৎস্য খামারে কাজ করতেন। সেখানকার কিছু কর্মচারীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাঁর ভাইকে খুন করা হয়েছে। পাহাড়তলী বিটাক এলাকায় আকাশকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন আকাশকে।

সাগর দাশ আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার প্রথম আলোকে বলেন, পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Read at source