টিজারেই ঝড় তুলল ‘টক্সিক’, কী বলছেন ভক্তরা
· Prothom Alo

কন্নড় তারকা যশ বড় পর্দায় ফিরছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে হিংস্র রূপে। শুক্রবার প্রকাশ পেল তাঁর নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর টিজার। গীতু মোহনদাস পরিচালিত এই প্রতিশোধ-কাহিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। ভক্তরা বলছেন, এ যেন ‘রকি ভাই’-এর পর আরও এক বিস্ফোরক অধ্যায়।
টিজারে কী আছে
টিজারের শুরুতেই ইয়াশের চরিত্র ‘রায়া’কে বলা হয়—এই যুদ্ধ আলাদা। এরপর দ্রুতগতির মন্টাজে একের পর এক সংঘর্ষ, রক্তাক্ত লড়াই আর নির্মম প্রতিশোধের ঝলক। রায়াকে দেখা যায় প্রতিপক্ষের বিরুদ্ধে চরম সহিংসতায় নামতে। সংলাপে তাঁর কড়া ভঙ্গি—সব মিলিয়ে এটি স্পষ্ট, ‘টক্সিক’ হতে যাচ্ছে এক অন্ধকার, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য নির্মিত অ্যাকশন সাগা।
Visit fish-roadgame.online for more information.
টিজারের শেষ দিকে দেখা মেলে প্রতিপক্ষের—মালয়ালম তারকা টোভিনো থমাস। তাঁর সংক্ষিপ্ত উপস্থিতি ও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া সংলাপ লড়াইকে আরও ব্যক্তিগত ও তীব্র করে তুলেছে।
‘টক্সিক’ সিনেমায় যশ। এক্স থেকেভক্তদের উচ্ছ্বাস
টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা। অনেকেই বলছেন, এটি কন্নড় ইন্ডাস্ট্রির আরেকটি সম্ভাব্য ব্লকবাস্টার। কেউ কেউ ইয়াশের ‘কেজিএফ’ ইমেজের কথা টেনে লিখেছেন, ‘ইন্ডিয়ান সিনেমার কিং রকি ভাই ফিরে এসেছে।’
আবার অনেকে মনে করছেন, একই দিনে মুক্তি পেতে যাওয়া ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’-এর জন্য এটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং।
গাড়ির মধ্যে যৌনতা, তুমুল বিতর্ক ‘টক্সিক’ নিয়েবিতর্কের ছায়া
এটাই অবশ্য ‘টক্সিক’-এর প্রথম আলোড়ন নয়। গত ৮ জানুয়ারি ইয়াশের জন্মদিনে ছবিটির একটি প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল। সেখানে কিছু সাহসী দৃশ্য ও কবরস্থানে চিত্রায়িত অংশ ঘিরে সমালোচনা তৈরি হয়। একটি ধর্মীয় সংগঠন, কর্নাটক রাজ্য মহিলা কমিশন অভিযোগ তোলে; এমনকি নির্মাতাদের বিরুদ্ধে এফআইআরও হয়। তবে চলচ্চিত্রমহলের একাংশ, যেমন নির্মাতা অনুরাগ কশ্যপ নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতার পক্ষে কথা বলেন।
মুক্তির লড়াই
‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ছবিতে আরও অভিনয় করেছেন রুক্ষিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়। যশ ও গীতু মোহানদাস যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। কন্নড় ও ইংরেজি—দুই ভাষায় একসঙ্গে শুট করা এই প্যান-ইন্ডিয়া ছবিটি মুক্তি পাবে ১৯ মার্চ।
হিন্দুস্তান টাইমস অবলম্বনে